চট্টগ্রাম চেস্ একাডেমি (অনুর্ধ্ব- ২০) রেটিং দাবা টুর্নামেন্টে প্রাঞ্জল বড়ুয়া চ্যাম্পিয়ন

চট্টগ্রাম চেস্ একাডেমি (অনুর্ধ্ব- ২০) রেটিং দাবা টুর্নামেন্টে প্রাঞ্জল বড়ুয়া চ্যাম্পিয়ন, নাজিফ নিয়াজ রানার-আপ চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত ৩দিন ব্যাপী (অনুর্ধ্ব-২০) রেটিং দাবা টুর্নামেন্ট ০১ জানুয়ারি ২০২৬ শুরু হয়ে ৩ জানুয়ারি ২০২৬ শেষ হয়। টুর্নামন্টে ২৫জন রেটেড দাবাড়ুসহ মোট ৪৪জন অংশগ্রহন করে। ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ৫ম রাউন্ড খেলা শেষে সাড়ে ৪.৫পয়েন্ট পেয়ে টাইব্রেকিং এগিয়ে থাকায় প্রাঞ্জল বড়ুয়া অপরাজিত চ্যাম্পিয়ন এবং নাজিফ নিয়াজ অপরাজিত চ্যাম্পিয়ন রানার-আপ হবার গৌরব অর্জন। ৪ পয়েন্ট টাইব্রেকিং সৈয়দ সফিউল মুসনামিন ৩য়, আহনাফ আবিদ ঈসান ৪র্থ, আহবাব সোলাইমান ৫ম স্থান, ৩.৫পয়েন্ট তুসিন তালুকার ৬ষ্ট এবং আবিদ মাহাদি সাদ ৭ম স্থান পুরস্কার লাভ করেন। এছাড়াও ক্যাটাগরিতে পুরস্কারে অনুর্ধ্ব ১৬ জাজবির নুর জারিফ, অনুর্ধ্ব ১২ অনিন্দ্য রিক দ্বিগবিজয় অনুর্ধ্ব ০৮ আহমেদ আফরাজ আরসান এবং তৌহিদা বেগম সেরা বালিকা পুরস্কার লাভ করেন। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচাল মোঃ নুরুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেস্ কোড একাডেমির পরিচালক মহসিন জামাল পাপ্পু , চট্টগ্রাম চেস্ একাডেমির প্রশিক্ষক ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম চেস্ একাডেমির এর পরিচালক ও উইলো ইন্টারন্যাশনাল স্কলের প্রিন্সিপাল সুফিয়ান আশরাফ, পরিচালক তৌহিদুল করিম, সিসিপিএ সাংগঠনিক সম্পাক জাহাঙ্গীর আলম, সহ-সাগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রশিক্ষক আহমেদ হোসেন মজুমদার, সিসিপিএ অর্থ সম্পাক সিসিএ প্রশিক্ষক আসিফ মাহমুদ প্রমুখ। টুর্নামেন্ট চীফ আরবিটার হিসাবে রাকিব-উল-ইসলামডেপুটি চীফ আরবিটার মোঃ নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *